শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বেইজিং অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করা অর্থহীন: ম্যাক্রোঁ

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2021, 07:23 বিকাল • 314 বার পঠিত
বেইজিং অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করা অর্থহীন: ম্যাক্রোঁ

চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার কোনো পরিকল্পনা ফ্রান্সের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ মন্তব্য করেন, বয়কটজাতীয় পদক্ষেপ অর্থহীন এবং নিছক প্রতীকী।

চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ থেকে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বেইজিং অলিম্পিকসে সরকারি প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এদিকে যারা অলিম্পিক গেইমস বয়কট করছে তাদেরকে ‘ভুলের খেসারত দিতে হবে’ বলে চীনও হুঁশিয়ার করেছে।

এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেছেন, অলিম্পিক গেমস নিয়ে রাজনীতি করা উচিত নয়। “স্পষ্টভাবেই বলি, হয় আপনি পুরোপুরি বয়কট করবেন, অ্যাথলেটও পাঠাবেন না, নাহলে কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি বদলানোর চেষ্টা করবেন,” সংবাদ সম্মেলনে বলেন ম্যাক্রো।

কেবল ম্যাক্রোঁই নন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বয়কটের পদক্ষেপ জাতিসংঘের মহাসচিবকেও আকৃষ্ট করেনি। আন্তোনিও গুতেরেস বেইজিং অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে বৃহস্পতিবার তার মুখপাত্র জানিয়েছেন।