শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

বায়তুল মুকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মোহাম্মদ খাইরুল আমিন • 03 মে 2022, 09:57 সকাল • 865 বার পঠিত
বায়তুল মুকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৭টায় ছিল প্রধান জামাত। ৫ জামাতের প্রথমটি। এই প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেয মো. ইসহাক।

জামায়াত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির জন্য গুনাহ মাফ চাওয়া হয়েছে। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর ঈদ জামাত হলো। এর আনন্দে সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। এবার কোলাকুলি করতে এবং হাতে হাত মেলাতে পেরে খুশি হয়েছেন মুসল্লিরা।  

ঈদের নামাজের পর আসল আনন্দ কোলাকুলিতেই। সেই আনন্দ ফিরে পেয়ে খুশি তারা। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ ঈদের দিন মোট ৫টি ঈদের জামাত নির্ধারিত। দ্বিতীয় জামাত ছিল সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় আর পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।