বাংলাদেশকে ৪৮ লাখ টিকা উপহার দিচ্ছে সৌদি-পোল্যান্ড
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন ,সৌদি আরব ও পোল্যান্ড উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা দিচ্ছে বাংলাদেশকে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সুখবর। সৌদি আরবে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থেকে তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী তিনি আরও বলেন, পোল্যান্ড বাংলাদেশকে ৩৩ লাখ (৩.৩ মিলিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। টিকাগুলো যেকোনো সময় বাংলাদেশে পৌঁছাবে। তবে পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে বলে জানান।