বাংলাদেশকে ৩২১০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশে আবাসিক ও শিল্প গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটার সিস্টেমে গ্যাস বিতরণ ও ব্যবহারের দক্ষতা উন্নত করতে বিশ্বব্যাংক ৩০ কোটি ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২১০ কোটি টাকা।
২৮ জুলাই শুক্রবার এই ঋণ অনুমোদন দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে। এ তথ্য জানানো হয়, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে।
গ্যাস খাতে দক্ষতা উন্নয়ন এবং গ্যাস সঞ্চালনে কার্বন হ্রাস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে প্রাকৃতিক গ্যাস লিকেজ ও ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে এই অর্থ সহায়ক হবে বলে জানান বিশ্বব্যাংক। এছাড়াও আবাসিক ও শিল্প ব্যবহারকারীদের ব্যবহারে অপচয় কমবে এবং শক্তিশালী করবে নেটওয়ার্ক মনিটরিং ক্ষমতা। এ প্রকল্পে ১২ লাখের বেশি প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে ঢাকা ও রাজশাহী বিভাগে।
সংস্থাটি জানায়, ৫৪ শতাংশ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক গ্রাহকদের, ১ লাখ ২৮ হাজার রাজশাহী বিভাগের জন্য এবং ১১ লাখ প্রি-পেইড মিটার ঢাকায় স্থাপন করা হবে।
সংস্থাটি আরও জানায়, পিজিসিএলর নেটওয়ার্কে একটি সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইনস্টল করা হবে গ্যাস প্রবাহ পর্যবেক্ষণ উন্নত করতে ও গ্যাসের লিকেজ কমাতে। এর মাধ্যমে কমানো সম্ভব হবে গ্যাসের লিকেজ শনাক্ত এবং আরো কমানো সম্ভব হবে মেরামত করার জন্য গ্যাস নেটওয়ার্কে আরও ভালো পর্যবেক্ষণের সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন।
২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য রয়েছে বলে জানান বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। প্রকল্পটি সাহায্য করবে আবাসিক ও শিল্পে প্রাকৃতিক গ্যাসের অপচয় কমাতে এবং মিথেন নির্গমন কমাতে।