বাংলাদেশের পরবর্তী স্বপ্ন ক্যাশলেস সোসাইটি
ডিজিটাল বাংলাদেশের পরবর্তী স্বপ্ন ‘ক্যাশলেস সোসাইটি’। আগামী দিনে বাংলাদেশের সব ফিন্যানশিয়াল ট্রানজেকশন ক্যাশলেস হয়ে যাবে, নগদ অর্থে লেনদেন হবে না। উন্নতির ধারাবাহিকতায় এমন পরিবেশের দিকে বাংলাদেশ যাচ্ছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ,গত মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে সোনালী ব্যাংকের উদ্যোগে চালু হওয়া রেমিট্যান্স সেবা ‘ব্লেজ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ব্লেজ’ সেবাটি সেই ‘ক্যাশলেস সোসাইটি’র পথে এগিয়ে যাওয়ার একটি অংশ বলেও উল্লেখ করেন।
এদিকে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সাধারণ মানুষ তাদের মোবাইল ফোনে টাকা পাবে। যে টাকাটা তারা একটা দোকানে গিয়ে খরচ করবে, সেটাও তারা মোবাইলে পেমেন্ট করে দেবে। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের কাছ থেকে কেউ চুরি করে নেবে না।’
দেশের প্রায় পাঁচ কোটি জনগণ এখনও ব্যাংকিং সিস্টেমের বাইরে উল্লেক করে সজিব ওয়াজেদ জয় বলেন, যাদের কোনো ব্যাংক একাউন্ট নেই। তাদের এই সিস্টেমের মধ্যে এনে ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে পারলে বিভিন্ন সরকারি সেবা যেমন প্রণোদনা বা ভাতার টাকা দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে উন্নত করা। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে জনগণের জীবনযাত্রা সহজ করা। সেই ডিজিটাল বাংলাদেশের পরবর্তী স্বপ্ন হচ্ছে ক্যাশলেস সোসাইটি।