শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনুদান দিচ্ছে জাপান

অনলাইন নিউজ পোর্টাল • 26 অক্টোবর 2021, 09:01 রাত • 374 বার পঠিত
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনুদান দিচ্ছে জাপান

প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনুদান দিচ্ছে জাপান। এজন্য ৫০ কোটি জাপানি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি ৯৩ লাখ টাকার একটি অনুদান চুক্তি ও একটি এক্সচেঞ্জ অব নোট স্বাক্ষর হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল সোমবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইআরডি’র সচিব ফাতিমা ইয়াসমিন এবং ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বিনিময় নোট এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ ইহো হাওয়াকাওয়া অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুদানের এই অর্থ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) বাস্তবায়নে ব্যয় করা হবে।