শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ডিসেম্বর 2021, 06:27 বিকাল • 299 বার পঠিত
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে চুক্তি তিনটি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এগুলোর মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক রয়েছে। 

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী গতকাল বুধবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিশেষ ফ্লাইটে প্রথমবারের মতো ছয়দিনের দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেন।

শেখ হাসিনা ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকেলে ঢাকা পৌঁছবেন।