বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না: আইআরজিসি
অনলাইন নিউজ পোর্টাল
•
30 মে 2021, 04:57 দুপুর
•
564 বার পঠিত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসুরিদের নীতি অনুসরণ করে ইসরায়েল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জেনারেল সালামি শনিবার তেহরানে বলেন, আমেরিকার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে তোলা এবং হোয়াইট হাউজে জো বাইডেনের মতো ব্যক্তি আসার ফলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না।