শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার

মোহাম্মদ খাইরুল আমিন • 21 জানুয়ারী 2026, 02:05 দুপুর • 223 বার পঠিত
বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার

বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীসহ তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

শ্রাবণী নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, জেলার পাঁচটি আসনে ২৭ জন বৈধপ্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

বাকি ২৪ জন প্রার্থীর মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।

প্রার্থীতা প্রত্যাহার করা বাকি দুজন হলেন- নেত্রকোণা-২ আসনের জামায়াতে ইসলামীর এনামুল হক এবং একই আসনে ইসলামী ঐক্যজোটের শরিফ উদ্দিন তালুকদার।

বাকি প্রার্থীরা হলেন-

নেত্রকোণা-১ ( দুর্গাপুর-কলমাকান্দা) ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি), আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি), আলকাছ উদ্দিন মীর (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), আব্দুল মান্নান সোহাগ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও গোলাম রব্বানী (খেলাফত মজলিশ)।

নেত্রকোণা ২ ( সদর-বারহাট্টা) মো. আনোয়ারুল হক (বিএনপি), ফাহিম রহমান খান পাঠান (এনসিপি), এবিএম রফিকুল হক তালুকদার (জাতীয়পার্টি), গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহী (বাংলাদেশ খেলাফত আন্দোলন) ও আব্দুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) রফিকুল ইসলাম হিলালী (বিএনপি), দেলোয়ার হোসেন ভুইয়া (স্বতন্ত্র), আবুল হোসেন তালুকদার (জাতীয় পার্টি), খায়রুল কবির নিয়োগী (জামায়াতে ইসলামী), জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মোহাম্মদ শামছুদ্দোহা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)।

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) লুৎফুজ্জামান বাবর (বিএনপি), আল হেলাল তালুকদার (জামায়াতে ইসলামী), চম্পা রানী সরকার (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি), জলি তালুকদার (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) ও মুখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আবু তাহের তালুকদার (বিএনপি), মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী) ও নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।