শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরে পশ্চিমা সংস্থা-শাসকদের নিন্দা শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুলাই 2020, 12:01 দুপুর • 343 বার পঠিত
আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরে পশ্চিমা সংস্থা-শাসকদের নিন্দা শুরু

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরে ঘোষণা দিয়েছেন ৷ এই সিদ্ধান্তে ইউনেস্কো, যুক্তরাষ্ট্র, গ্রিসসহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে ৷ তবে এরদোগান বলছেন, সবার জন্য উন্মুক্ত থাকবে স্থাপনাটি৷

১৯৩৪ সালে আয়া সোফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপ দেয় তুরস্কের তৎকালীন আতাতুর্ক কামাল পাশা ৷ শুক্রবার সেই সিদ্ধান্তকে বেআইনি হিসেবে উল্লেখ করেছে দেশটির সর্বোচ্চ আদালত ৷ এর কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট এরদোগান স্থাপনাটিকে মসজিদ হিসেবে ব্যবহারের জন্য এক নির্দেশনায় স্বাক্ষর করেন ৷ পরবর্তীতে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি জানান, ২৪ জুলাই থেকে সেখানে নামাজ আদায় করা যাবে ৷ তবে সবার প্রার্থনার উপযোগী করে তুলতে ছয় মাস সময় লাগবে ৷

আয়া সোফিয়াকে কী কাজে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত নেয়া তুরস্কের সার্বভৌম অধিকার বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট এরদোগান ৷ তিনি জানান, মসজিদে পরিণত হলেও এটি সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে ৷ ‘‘আমাদের অন্য সব মসজিদের মতই আয়া সোফিয়ার দুয়ার স্থানীয় বা বিদেশি, মুসলিম বা অমুসলিম, সবার জন্যই উন্মুক্ত থাকবে,’’ ৷
 
শুক্রবার তুরস্কের অনেক মুসলিম আয়া সোফিয়ার সামনে সমবেত হয় ৷ নতুন সিদ্ধান্ত জানার পর তারা স্থাপনার বাইরে প্রার্থনায় অংশ নিয়েছেন এবং সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷