আওয়ামী লীগের সমাবেশ বৃষ্টির কারণে স্থগিত
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 অক্টোবর 2023, 11:38 দুপুর
•
297 বার পঠিত
আওয়ামী লীগের সমাবেশ বৃষ্টির কারণে স্থগিত
‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে বাংলাদেশকে এভিয়েশন হারে পরিণত করার লক্ষ্যে শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে, টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে লক্ষাধিক লোকের উপস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা মাঠে জনসমাবেশ করবে। কিন্তু পরবর্তীতে সেটি বাতিল করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে । ভারী বৃষ্টিতে নেতাকর্মীদের চরম দুর্ভোগ এবং সমর্থকদের বিড়ম্বনা পোহাতে হতে পারে - এমন ধারণা থেকে সমাবেশ বাতিল করা হয়েছে ।