শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আসন্ন ৪২তম বিসিএস চিকিৎসকদের জন্য ‘বিশেষ’

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুলাই 2020, 06:43 বিকাল • 880 বার পঠিত
আসন্ন ৪২তম বিসিএস চিকিৎসকদের জন্য ‘বিশেষ’

চিকিৎসক নিয়োগে আসন্ন ৪২তম বিসিএস ‘বিশেষ’ হিসেবে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান ডা. মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। তার ভিত্তিতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। চলমান বিধিমালা সংশোধন করে একটি খসড়া তৈরি করা হয়েছে। কমিশনের সদস্যরা সেটি অনুমোদন দিয়েছেন। শিগগিরই সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলে  চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজন করা হবে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার।