শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আসছে বৃহস্পতিবার উদ্বোধন করা হবে দেশের ৫০ মডেল মসজিদ

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2021, 03:56 দুপুর • 682 বার পঠিত
আসছে বৃহস্পতিবার উদ্বোধন করা হবে দেশের ৫০ মডেল মসজিদ

পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান মসজিদ। ধর্মপ্রাণ, পুণ্যবান মানুষের প্রাণের স্পন্দন মসজিদ। যাদের অন্তর সবসময় মসজিদের সাথে লটকানো থাকে: বিচারদিবসে আল্লাহ তা'লা তাদের সম্মানিত করবেন। তাই এ মহৎ কাজে জনসাধারণের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে, মসজিদকে আরো আরামপ্রদ করার প্রত্যয়ে দেশের জেলা, উপজেলা ও উপকূলীয় অঞ্চলে নির্মিত ৫৬০টি মডেল মসজিদ।  ইতোমধ্যে  ৫০টি মসজিদ উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখা হাসিনা ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করবেন। মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে এসব মডেল মসজিদের মধ্যে ৫০টি উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা।