আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে আজারবাইজান
আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার স্থানীয় সময় সাড়ে ১২টায় যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয় বলে জানা গেছে।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই যুদ্ধবিমানটি আজারবাইজের জাবরাইল এলাকায় হামলার চালানোর চেষ্টা করে। এরপরই বিমানটিকে ভূপাতিত করা হয়। শনিবারেও এই এলাকা থেকে একটি সুখোই-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে, আর্মেনিয়ার বাহিনী বৃহত্তর ক্যালিবার অস্ত্র, মর্টার ও আর্টিলারি ব্যবহার করে নতুন মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একই অভিযোগ করে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আজারবাইজানকে দায়ী করেছে আর্মেনিয়া।
গত ২৭ সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ এলাকা নিয়ে শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় যুদ্ধবিরতি ছিলো এটি। গত শনিবার রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই এই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিলো। তবে চার মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে পরস্পরকে দোষারোপ করছে আজারবাইজান ও আর্মেনিয়া।