আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী তিউনিশিয়ায়
অনলাইন নিউজ পোর্টাল
•
30 সেপ্টেম্বর 2021, 09:49 সকাল
•
206 বার পঠিত
গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে বহিষ্কার করে এবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে তিউনিশিয়ার প্রেসিডেন্ট।
জানা যায়, আরব বিশ্বের এবং তিউনিশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সামান্য অভিজ্ঞতা সম্পন্ন একজন ভূতাত্ত্বিকের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। রাজনৈতিক টানাপড়েন ও অচলাবস্থার জেরে আগের সরকার বহিষ্কার এবং বিস্তৃত নির্বাহী ক্ষমতা নিজের দখলে নেওয়ার দুই মাস পর প্রেসিডেন্ট সাইয়েদ ভূতাত্ত্বিক নাজলা বাউডেন রমধানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন।