শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আরব আমিরাতের ২টি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ পোর্টাল • 20 আগস্ট 2020, 07:55 বিকাল • 201 বার পঠিত
আরব আমিরাতের ২টি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাতের ২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানভিত্তিক মাহান এয়ায়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। বুধবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পার্থিয়া কার্গো এবং ডেল্টা পার্টস সাপ্লাই এফজেডসি নামে আমিরাতের প্রতিষ্ঠান দুটি ইরানের মাহান এয়ারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। মাহান এয়ার যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তর আওতায় রয়েছে। পার্থিয়া কার্গোর মালিকানা ও নিয়ন্ত্রণের জন্য সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ইরানি নাগরিক আমিন মাহদাভির ওপরও নিষেধাজ্ঞার কথা জানিয়েছে বিভাগটি।

জানা গেছে, চলতি সপ্তাহে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোকে বহাল রাখার জন্য চাপ প্রয়োগের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন।

এর আগে, ২০১১ সালে ইরানের মাহান বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মাহান এয়ারলাইনস ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে অর্থনৈতিক ও অন্যান্যভাবে সহায়তা করছে বলে অভিযোগ করে দেশটি। এই সংস্থাটির বিমানে আইআরজিসির সরঞ্জাম ও সেনাদের সিরিয়ায় পরিবহন করা হয় বলেও অভিযোগ করা হয়।