শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আপাতত অক্ষত থাকছে কমলাপুর স্টেশন

অনলাইন নিউজ পোর্টাল • 08 ফেব্রুয়ারি 2021, 09:57 সকাল • 263 বার পঠিত
আপাতত অক্ষত থাকছে কমলাপুর স্টেশন

আপাতত কমলাপুর স্টেশন ভাঙা হচ্ছে না।  প্রথমে মেট্রোরেল এবং পরবর্তী সময়ে মাল্টিমোডাল হাবের কারণ দেখিয়ে স্টেশন ভবনটি স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছিল। এখন রেল কর্তৃপক্ষ মনে করছে, কমলাপুর স্টেশনটি আপাতত ভাঙার দরকার নেই। ঐতিহ্যবাহী কমলাপুর স্টেশন ভাঙার সিদ্ধান্ত থেকে সরে আসার এ তথ্য গতকাল নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র।

কমলাপুর স্টেশনে মাল্টিমোডাল হাব নির্মাণ করা হবে বাণিজ্যিক বিবেচনা ও যাত্রী পরিবহনের সুবিধার্থে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের এমআরটি-৬ ও এমআরটি-১ থাকছে এ কমলাপুর স্টেশনকে কেন্দ্র করেই। রেলওয়ের হাইস্পিড ট্রেনও থাকবে সেখানে।

এ জন্য হোটেলসহ বাণিজ্যিক কেন্দ্র নির্মাণে হাব করবে রেল। কর্তৃপক্ষের চিন্তা ছিল্ল- বিদ্যমান স্টেশন বিল্ডিংটি উত্তর দিকে স্থানান্তর করলে সব সেবা এক জায়গা থেকে মিলবে। তা ছাড়া স্টেশন ভবনটিও পুরনো হয়ে গেছে বলে মনে করছে তারা। তাই স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে স্টেশনটি সরানো ছাড়া কমলাপুরে মাল্টিমোডাল হাব নির্মাণে বাধা নেই।

এমনকি মেট্রোরেলের কারণেও প্রতিবন্ধকতা থাকছে না। ফলে এ মুহূর্তে স্টেশন না সরানোর সিদ্ধান্তই হয়েছে। তবে ভবিষ্যতে সরানো হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটি ৫ থেকে ১০ বছর পরও হতে পারে বলে মনে করছেন তারা।