শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আলোচনায় ইরান-রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুন 2021, 09:17 সকাল • 841 বার পঠিত
আলোচনায় ইরান-রাশিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোজ্জাতুল্লাহ কোরেইশি রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় দু পক্ষ বুধবার এ আলোচনায় বসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দু পক্ষ চলমান সামরিক ও সামরিক-কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া, দুই উপ মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোন্ডঅপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেছেন, রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পেতে আগ্রহী ইরান।