শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আলোচনার টেবিলে বসল ভারত ও নেপাল

অনলাইন নিউজ পোর্টাল • 21 আগস্ট 2020, 09:10 রাত • 200 বার পঠিত
আলোচনার টেবিলে বসল ভারত ও নেপাল

সীমান্ত বিতর্কের মধ্যে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আলোচনার টেবিলে বসল ভারত ও নেপাল। ১৭ আগস্ট এ বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির মধ্যে এদিন দুদেশের শীর্ষ কূটনীতিকরা বৈঠক সেরেছেন ভার্চ্যুয়ালি।

বৈঠকে ভারত ও নেপাল বিভিন্ন দ্বিপক্ষীয় উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছে। একইসঙ্গে ভারতীয় সহায়তায় গৃহীত কর্মসূচিগুলোর দ্রুত বাস্তবায়ন করতে সম্মত হয়েছে।

দুই দেশের মধ্যে প্রচলিত পর্যবেক্ষণ বন্দোবস্ত অনুযায়ী সোমবারের ওই বৈঠক ছিল অষ্টম পর্যায়ের। সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৮ জুলাই।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতার মধ্যে থাকা তরাই সড়ক, আন্তসীমান্ত রেল যোগাযোগ, অরুণ-৩ জলবিদ্যুৎ প্রকল্প, পেট্রপণ্য সরবরাহের পাইপলাইন, সেচ ব্যবস্থা, ভূমিকম্প-পরবর্তী স্থাপনা, বিদ্যুৎ সরবরাহ লাইন, মহাকালী নদীর ওপর যানচলাচলের উপযুক্ত সেতু তৈরিসহ বিভিন্ন প্রকল্প নিয়ে দুই দেশের আলোচনা হয়।