শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আল-আকসায় নামাজ আদায় নিয়ে বিধিনিষেধ জারি করল ইসরাইল

অনলাইন নিউজ পোর্টাল • 17 এপ্রিল 2021, 10:15 দুপুর • 121 বার পঠিত
আল-আকসায় নামাজ আদায় নিয়ে বিধিনিষেধ জারি করল ইসরাইল

হাজার হাজার নবী রাসূলের পদধূলিতে ধন্য ইতিহাসে প্যালেস্টাইন নাম পরিচিত ভূভাগের অংশ নিয়ে আজকের ইসরাইল রাষ্ট্র। এটি ইহুদিদের আবাসভূমি যা আরবদের কাছ থেকে জোরপূর্বক দখল করা হয়েছে। শুধু তাই নয় পবিত্র ভূমি নাম খ্যাত আজকের জেরুজালেম যেখানে মুসলমানদের প্রথম কেবলা 'আল-আকসা' অবস্থিত সেখানে শতবর্ষব্যাপী ত্রাসের রাজত্ব চালাচ্ছে  ইহুদি নরপশুরা।  

আজ কেবলই  দুর্ভাগ্য যে , পৃথিবীতে একমাত্র জাতি যারা মহাপবিত্র ইলাহের একত্ববাদের একমাত্র দাবিদার তারাই আজ পবিত্র ভূমিতে ভুলন্ঠিত, নির্যাতিত, নিষ্পেষিত। এখন তারা তাদের প্রাণের মসজিদ বায়তুল মুকাদ্দাসে প্রানখুলে নামাজও আদায়  করতে পারতেছেনা। রমজানের প্রথম জুমায় সহস্রাধিক মুসুল্লীকে ঢুকতে দেয়া হয়নি। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

সেখানে বলা হয়েছে, বিশেষ অনুমতি সাপেক্ষে পশ্চিম তীর থেকে মাত্র শতাধিক ফিলিস্তিনিকে আল-আকসা মসজিদে ঢুকতে দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশ, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ছাড়া কাউকে অনুমতি দেওয়া হবে না। অথচ জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন অবশিষ্ট নেই।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে অপর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। কারণ, এটি দীর্ঘস্থায়ী রোগ হওয়ায় টিকাগুলো কেবল ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে সীমাবদ্ধ। এদিন, নামাজ পড়তে না দেওয়ায় কল্যান্ডিয়া চেকপোস্টে ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।

ফিলিস্তিনের বাসিন্দা সাম্যা আবদেল-আজিজ আনাদোলুকে জানান, জেরুজালেমে প্রবেশ করতে এবং আল-আকসায় নামাজ পড়তে তাদের বাধা দেওয়া হয়েছে। ইসরায়েল মুসল্লিদের আল-আকসায় প্রবেশ নিষিদ্ধ করার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের শর্তারোপ করেছে।