শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

আজও করোনায় মৃত্যু ৪৫, শনাক্ত ৫০৪২

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 04:15 দুপুর • 228 বার পঠিত
আজও করোনায় মৃত্যু ৪৫, শনাক্ত  ৫০৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরো নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। যা দেশে এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৯৯৪ জনে।

এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।গতকাল সোমবার দেশে ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর আক্রান্তদের মধ্যে মারা যান আজকের সমান ৪৫ জন।