আজারবাইজানকে পরাজিত করতে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে আর্মেনিয়া
নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে চলমান যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের সাধারণ মানুষের ওপর আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ।
আর্মেনিয়ার এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
মানবাধিকার সংস্থাটি জোর দিয়ে বলেছে, ২৮ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু থেকে পশ্চিম দিকে ২৩০ কিলোমিটার দূরের বারদা শহরের বাসিন্দাদেরর উপর আর্মেনিয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ছররা গুলি এবং দীর্ঘ পাল্লার রকেট ব্যবহার করেছে।
বুধাবার বারদা শহরের প্রাণ কেন্দ্রে হামলা চালায় আর্মেনিয়ার বাহিনী। বেশ কয়েকটি দোকান এবং গাড়ি পুড়িয়ে দেয়া হয়। অন্তত ২১ জন নিহত হয়। আহত হয় ৪০ জনের বেশি।
আগেরদিন মঙ্গলবারও বারদার একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর্মেনিয়া। এতে এক শিশুসহ ৪ বেসামরিক নাগরিক নিহত হয়।
এইচআরডব্লিউ’র জ্যেষ্ঠ সংকট এবং সংঘাত বিষয়ক গবেষক বেলকিস উইলি বলেন, বারদায় যেসব ভয়াবহ অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে নিষদ্ধ। এসব অস্ত্র ব্যবহার করে আর্মেনিয়া সাধারণ মানুষের জীবনের সুরক্ষাকে উপক্ষো এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ইয়েরেভানের কর্মকাণ্ডের নিন্দা জানানো।