শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজারবাইজানে সামরিক বিমান বিধ্বস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 30 নভেম্বর 2021, 08:04 রাত • 285 বার পঠিত
আজারবাইজানে সামরিক বিমান বিধ্বস্ত

আজারবাইজানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটে। আজারবাইজানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়, আজারবাইজানের স্টেট বর্ডার সার্ভিস (সীমান্ত বাহিনী) এর একটি বিমান মঙ্গলবার সকালে বিধ্বস্ত হয়। বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল।

আজারবাইজানের সীমান্তরক্ষী বাহিনী এক বিবৃতি জানায়, বুধবার সকালে রাজধানী বাকু সংলগ্ন খিজি এলাকায় তাদের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ১৪ জন নিহত ও আহত হয়েছে। 

এসবিএসের বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার পর এসবিএস কমান্ড এবং অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার কারণ জানতে একটি যৌথ তদন্ত শুরু করা হয়েছে।