শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

আজ থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জানুয়ারী 2022, 10:24 দুপুর • 305 বার পঠিত
আজ থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

আজ সোমবার থেকে রাজধানীর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা নয়টি কেন্দ্রে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে ।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পাবে। তারা স্কুলের আইডি কার্ড দেখিয়েই টিকা নিতে পারবে।

সরকার স্কুলে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতেই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দিচ্ছে। আপাতত নয়টি টিকাকেন্দ্র দিয়ে শুরু হলেও পরে আরো বাড়ানো হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭৭ লাখ ১৮ হাজার ৯৩৭ জনের। বাকিদের প্রথম ডোজ দেওয়া হবে ৩১ জানুয়ারির মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর দাবি, রাজধানীতে মাধ্যমিকের বেশিরভাগ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। সোমবার থেকে দেয়া হবে দ্বিতীয় ডোজ। যারা প্রথম ডোজ পায়নি তারা বনানীর চিটাগং গ্রামার স্কুল কেন্দ্র থেকে নিতে পারবে।

এদিকে সব শিক্ষার্থী যাতে টিকা নিতে পারে এবং ভোগান্তিতে না পড়ে সেদিকে নজর রাখার তাগিদ গবেষকদের। স্কুল খোলা রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রথম দিকে শিক্ষার্থীদের টিকা পাওয়ার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকলেও পরের দিকে তা কিছুটা শিথিল করে বলা হয়, শিক্ষার্থীরা জন্মসনদ দেখাতে পারলেই টিকা পাবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ সামনের দিকে অনেক বাড়তে শুরু করবে এমন আশঙ্কা থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘোষণা দেয়া হয় যে, দেশজুড়ে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে অন্তত এক ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

এক ডোজ টিকা নেয়া না থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে যেতে পারবে না বলেও জানানো হয়। এর আগে গত বছর নভেম্বরের এক তারিখ ঢাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে ঢাকার ১২টি কেন্দ্রে এই স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরে জানুয়ারিতে সেটি আরো সম্প্রসারণ করা হয়।