আজ থেকে বিমানবন্দরে করোনার শনাক্তকরণ পরীক্ষা শুরু
অনলাইন নিউজ পোর্টাল
•
25 সেপ্টেম্বর 2021, 09:12 সকাল
•
272 বার পঠিত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এতে সহজেই করোনা শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন প্রবাসীরা।
এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরে ল্যাব পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এখানে মোট ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুত পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।