শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

আজ পবিত্র হজ : "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" ধ্বনিতে মুখর আরাফা

onp24 • 27 জুন 2023, 10:25 দুপুর • 648 বার পঠিত
আজ পবিত্র হজ : "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" ধ্বনিতে মুখর আরাফা

আজ মঙ্গলবার ২৭ জুন পবিত্র হজ। সৌদির পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।
লাখ লাখ মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন পবিত্র মক্কা নগরীতে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান । আজ আরাফাত দিবসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের মূল আনুষ্ঠানিকতা খুতবা এবং নামাজ আদায়ের মধ্যদিয়ে হজ পালিত হবে। আরাফাত ময়দানে এ দিনের আনুষ্ঠানিকতাকে মূল হজ বলা হয়।

২৫ জুন রোববার এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার রাতও হজযাত্রীরা পবিত্র মিনায় অতিবাহিত করেন। 

হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারই (২০২৩ সালে) ইতিহাসের সবচেয়ে বেশি হাজির উপস্থিতিতে মুখরিত হচ্ছে কাবা প্রাঙ্গণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজি কাবা ঘর প্রদক্ষিণ করেছেন।

এছাড়া আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজিরা ফজরের নামাজের পর মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের কার্যক্রম শুরু করেন এবং শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে আগামী ১২ জিলহজ এই আনুষ্ঠানিকতা শেষ হবে ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের ভালোভাবে বিশ্রামের জন্য মিনা এলাকায় হাজার হাজার তাঁবু স্থাপন করেছে । হাজিরা মিনায় অবস্থানের পর পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান করবেন, জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন এবং কোরবানিসহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন ।

ধারণা করা হচ্ছে, এবার এক সঙ্গে হজ করবেন ২৫ লাখের বেশি মানুষ। করোনা মহামারির কারণে ২০২০ সালে হজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র ১০ হাজার মানুষ; ২০২১ সালে সুযোগ পেয়েছিলো ৫৯ হাজার মানুষ এবং গত বছর হজ করার সুযোগ পেয়েছিলেন ১০ লাখ মানুষ।