আজ হজের নিবন্ধন শেষ, ব্যাংক খোলা রাখার নির্দেশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 মে 2022, 10:15 দুপুর
•
214 বার পঠিত
আজ শনিবার সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজের নিবন্ধন শেষ । এ জন্য হজ কার্যক্রমে সম্পৃক্ত সবধরনের ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করা হলো।
আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।