শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকায় আগমন

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 09:10 সকাল • 229 বার পঠিত
আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকায় আগমন

একদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি। এ সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে।