শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

আইসিইউতে অ্যাডভোকেট মাহবুবে আলম, অবস্থার অবনতি

অনলাইন নিউজ পোর্টাল • 18 সেপ্টেম্বর 2020, 03:45 দুপুর • 792 বার পঠিত
আইসিইউতে অ্যাডভোকেট মাহবুবে আলম, অবস্থার অবনতি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেয়া হয়েছে।

শুক্রবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচের আইসিইউতে নেয়া হয়েছে। 

তিনি জানান, তার শারীরিক অবস্থা বৃহস্পতিবার পর্যন্ত ভালোই ছিল। আজ (শুক্রবার) সকালে জ্বর শুরু হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

প্রসঙ্গত, রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।