শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

আগুন নিভে বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন

মোহাম্মদ খাইরুল আমিন • 19 অক্টোবর 2025, 12:28 দুপুর • 164 বার পঠিত
আগুন নিভে বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভার পর দগদগে ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কার্গো ভিলেজের পাবলিক টয়লেট এলাকায় সামান্য ধোয়া দেখা গেছে।

দুর্ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের একটি ভিডিওতে দেখা যায়, কার্গো ভিলেজ বিভিন্ন অংশ পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের নানা সরঞ্জাম।  

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সবার অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হয়ে আসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। সহযোগিতায় পাশে থাকা সব বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যদিও ফুটে উঠছে দুর্ঘটনাস্থলের ক্ষতচিহ্ন, তবু এ ভয়াবহ আগুনের সমাপ্তি করার দ্বারপ্রান্তে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করবে।