শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আগুন লেগে সাগরে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 07:37 বিকাল • 647 বার পঠিত
আগুন লেগে সাগরে  ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

 ইরানি নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটি আগুন লেগে ডুবে গেছে। আজ বুধবার ওমান উপসগারে এ দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।

নৌবাহিনীর জাহাজটিতে রাত ২টা ২৫ মিনিটে আগুন লাগলে অগ্নিনির্বাপণকর্মীদের চেষ্টার পরেও তা নিয়ন্ত্রণে আসেনি। হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৭৯০ মাইল দূরে ইরানি বন্দর জাসকের কাছেই এই আগুন লাগে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লাইফজ্যাকেট পরা নাবিকেরা নৌযানটি খালি করছেন। আর তাদের পেছন থেকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।