আগামীকাল ঢাকার প্রবেশপথে অবস্থানের কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামীকাল ঢাকার প্রবেশপথে অবস্থানের কর্মসূচি ঘোষণা বিএনপির
রাজধানীর মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
সমাবেশের ঘোষনা অনুযায়ী আগামীকাল শনিবার (২৯ জুলাই) রাজধানী ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও নেতাকর্মীদের উদ্দেশে প্রচার করা হয়।
মির্জা ফখরুল বলেন, শনিবারের যে কর্মসূচি তা ঘোষণা করছি।বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মামলা প্রত্যাহারের দাবি ও ভোটাধিকার হরণকারী বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবিতে, ঢাকা মহানগরের
গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। আশা করব প্রশাসন কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।