আগামী রবিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি শুরু
অনলাইন নিউজ পোর্টাল
•
07 সেপ্টেম্বর 2021, 07:14 বিকাল
•
321 বার পঠিত
আগামী ১২ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন । এ কার্যক্রম চলবে আগামী ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন , আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।