আফ্রিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 08:36 সকাল
•
823 বার পঠিত
করোনার মহামারি দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল বিশ্ব, তখন নতুন করে তৃতীয় ঢেউ নিয়ে জল্পনা শুরু হলো। বিশেষ করে তৃতীয় ঢেউ নিয়ে আফ্রিকা মহাদেশকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ এই মহাদেশ অতীতে কোভিড-১৯ সংক্রমণের বড় ধরনের স্পাইক দেখেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত দু’সপ্তাহে আফ্রিকায় সংক্রমণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৪ টি দেশ মহামারীর কবলে জর্জরিত, এর মধ্যে ৮ টি দেশে হঠাৎ করেই সংক্রমণ ৩০ শতাংশের বেশি দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আফ্রিকায় শীত ঘনিয়ে আসা, পর্যটকদের আগমন বৃদ্ধি এবং হঠাৎ করে করোনা বিধি নিষেধে শিথিলতার কারণই এই সংক্রমণ বৃদ্ধির কারণ। বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর নিরিখে আফ্রিকায় মৃত্যুর হার ৩ দশমিক ৭ শতাংশ, তবে মাত্র ২ দশমিক ৯ শতাংশ ঘটনা রিপোর্ট করা হয়েছে।