শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2020, 07:23 বিকাল • 191 বার পঠিত
আফগানিস্তানের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে আকস্মিক এ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়েন।

বন্যায় দেড় হাজারেরও বেশি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫০ জন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে দেশটির কর্তৃপক্ষ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। প্রবল বৃষ্টি থেকে শুরু হওয়া এই বন্যায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আশংকা করছি যে, অনেকেই এখনো পাথর ও কাদার মধ্যে চাপা পড়ে আছেন। এছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি এবং পরিস্থিতিও অত্যন্ত জটিল।’

আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাস্তা-ঘাট কাদা, মাটি ও পাথরে চাপা পড়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।