শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ অনেকে নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 18 আগস্ট 2022, 09:20 সকাল • 287 বার পঠিত
আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ অনেকে নিহত

আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহতের আশঙ্কা করা হচ্ছে।

জানা যায় ,সন্ধ্যায় নামাজের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে সিদ্দিকী মসজিদের ইমামও রয়েছেন।  

এদিকে ,কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জর্ডান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, শহরের উত্তর-পশ্চিমে একটি মসজিদে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। তবে হামলার পেছনে কে জড়িত তা এখনো জানা যায়নি।
 
বার্তা সংস্থা রয়টার্সকে একজন তালেবান গোয়ন্দা বলেছেন, ৩৫ জনের মতো নিহত বা আহত হয়েছে এবং এই সংখ্যা বাড়তে পারে। তারা ঘটনাস্থলে আছে এবং তদন্ত চলছে।