শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা তালেবানদের নিয়ন্ত্রনে

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুন 2021, 12:19 দুপুর • 847 বার পঠিত
আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা তালেবানদের নিয়ন্ত্রনে

আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান যোদ্ধারা। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রেরসহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি সেনা চলে গেলে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে। 

খবরে বলা হয়, আফগানিস্তানের ৪০৭টি জেলার মধ্যে ৯০টি জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে। অন্যদিকে, আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ৬৪ টি জেলা। বাকি অঞ্চলগুলো তালেবান ও সরকারি বাহিনী একে অপরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না।

জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রনে। রাজধানী সন্নিকটে পৌঁছে গেছে তালেবান। কাবুল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে কট্টর ইসলামপন্থি এই সশস্ত্র গোষ্ঠী।

সাম্প্রতিক সময়ে তালেবান যোদ্ধারা আফগান সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছে। দেশটির উত্তর এবং পশ্চিমের একাধিক জেলা তারা দখল করে নিয়েছে।