শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 08 অক্টোবর 2021, 09:14 রাত • 296 বার পঠিত
আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় বিস্ফোরণটি ঘটে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশন এক টুইট বার্তায় এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে উল্লেখ করেছে।

এদিকে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফলাও করে এই খবর প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের খবরে জানিয়েছে, মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে রয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানান, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। অনেক মুসল্লি হতাহত হয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তি। এই মসজিদটিতে অধিকাংশ শিয়া সম্প্রদায়ের মানুষ নামাজ পড়তেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।