আফগানিস্তানে সহিংসতার নিন্দা জানিয়েছেন ব্রিকস
আফগানিস্তানে তীব্র সহিংসতার নিন্দা জানিয়েছে ব্রিকস। সেখানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত, স্থায়ী ও বিস্তৃত সমাধান চেয়েছেন সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা মূলতব্রিকস-এর সদস্য। এই রাষ্ট্রগুলোর নামের প্রথম অক্ষর থেকেই সংস্থাটির নামকরণ হয়েছে। মঙ্গলবার সংস্থাটির সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করেন।
সেখানে তারা আফগানিস্তানে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন। সম্প্রতি সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
দ্রুত দেশটিতে স্থায়ী যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন বক্তারা। বৈঠকটি আহবান করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এতে যোগ দিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস এলবার্তো ফ্র্যাংকো ফ্রাংকা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্হেই লাভরোভ, চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই এবং দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্দোর।