শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে নারীদের পুরো শরীর ঢাকা বোরকা পড়ার নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মে 2022, 06:13 বিকাল • 603 বার পঠিত
আফগানিস্তানে নারীদের পুরো শরীর ঢাকা বোরকা পড়ার নির্দেশ

আফগানিস্তানের নারীদের ঘরের বাইরে সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার দেশটির সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা এই নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে। 

‘তাদের (আফগান নারী) চাদোরি (মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত আবৃত বোরকা) পড়া উচিৎ। এটা ঐতহ্যিবাহী এবং মর্যাদাপূর্ণ-’ হাইবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা আদেশে এই কথা বলা হয়েছে। এই আদেশ শনিবার কাবুলে একটি অনুষ্ঠানে জারি করা হয়। 

এই আদেশে আরো বলা হয়, ‘যেসব নারী তেমন বয়স্ক নন, আবার তারা তরুণীও নন, তাদের অবশ্যই শরিয়তের নির্দেশ অনুযায়ী চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখতে হবে। যাতে করে মাহরাম (হালাল পুরুষ) ছাড়া অন্য পুরুষদের সঙ্গে দেখা হলে তারা আকর্ষণ এড়াতে পারেন।’

হাইবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা আদেশে আরো বলা হয়েছে, ঘরের বাইরে জরুরি কাজ না থাকলে নারীদের জন্য ‘ঘরেই অবস্থান করা ভালো’।

হাইবাতুল্লাহ আখুন্দজাদার মুখপাত্র জানিয়ে দেন, মুখ ঢেকে রাখার জন্য সবচেয়ে আদর্শ হলো বোরকা। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানদের আগের শাসনামলে বোরকা আফগানিস্তানের নারীদের বৈশ্বিক প্রতিক হয়ে দাঁড়িয়েছিল। আফগানিস্তানের অধিকাংশ জায়গায় নারীরা মাথা ও মুখ ঢেকে রাখেন। তবে প্রত্যন্ত অনেক অঞ্চলে নারীরা মুখ ঢেকে চলেন না। 

গত বছরের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা আবার দখল করে নেয়। ইসলামী জীবনযাপনের জন্য তারা শরিয়ত মোতাবেক সবকিছু চালানোর চেষ্টা করছে।