শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে অর্ধশতাধিক নিহত 

মোহাম্মদ খাইরুল আমিন • 30 এপ্রিল 2022, 12:45 দুপুর • 750 বার পঠিত
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে অর্ধশতাধিক নিহত 

আফগানিস্তানে এবার আরো বড় ধরণের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। দেশটির রাজধানী কাবুলে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতর শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘঠে। তাতে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণে নিহত ৬৬ জনের মৃতদেহ বিভিন্ন হাসপাতালে আছে। ৭৮ জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে অবশ্য ১০ জনের নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। তারা বলেছে, কাবুলের পশ্চিমে খলিফা সাহিব মসজিদে ঘটা বিস্ফোরণে এই প্রাণহানী হয়েছে। 

তালেবানদের অধিকারে ধাকা আফগানিস্তানে এই পবিত্র রমজানে সাধারণ মানুষকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা বেড়েছে। বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কাবুলের মসজিদেরটি যার সর্বশেষ। 

এখনও কোনো গোষ্ঠি কাবুলের মসজিদের এই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে হওয়া বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল আইএস। 

জানা যায়, গতকাল সুন্নি এই মসজিদটিতে যখন নামাজ শেষে মুসল্লিরা জিকিরে ব্যস্ত ছিলেন তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মসজিদ সংশ্লিষ্টদের ধারণা, এটা আত্মঘাতী হওয়ার ঘটনা। বোমা বিস্ফোরণকারী মসজিদেরে ভেতর জিকিরের দলেই ছিলেন। 

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এই বিস্ফোরণের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।