শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে হিজাব না পরায় এক তরুণীকে গুলি করল তালেবান

অনলাইন নিউজ পোর্টাল • 07 আগস্ট 2021, 11:38 দুপুর • 932 বার পঠিত
আফগানিস্তানে হিজাব না পরায় এক তরুণীকে গুলি করল তালেবান

আফগানিস্তানে হিজাব না পরার কারণে এক তরুণীকে গুলি করেছে তালেবান। গতকাল বুধবার সরকারি একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২১ বছর বয়সী নাজনীন গাড়িতে চড়ে আফগানিস্তানের বালখ জেলায় যাচ্ছিলেন। ওই সময় রাস্তায় তাকে গাড়ি থেকে নামিয়ে ধরে নিয়ে যায় তালেবানরা।  তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।

নারীদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে বাধ্য করছে তালেবানরা। বাড়ির বাইরে তাদের কাজ বাতিল করেছে। নারীশিক্ষা সীমিত করা এবং নারীরা তাদের বাড়ি থেকে বের হওয়ার সময় একজন পুরুষ আত্মীয়ের সাথে থাকতে হবে।