আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো কিম জং উন
অনলাইন নিউজ পোর্টাল
•
28 সেপ্টেম্বর 2021, 01:11 দুপুর
•
296 বার পঠিত
শক্তি প্রদর্শনে আবারো মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার একদম ভোরে পূর্ব উপকূল থেকে স্বল্প পাল্লার এই মিসাইল ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার উত্তেজনা হ্রাসে উভয় পক্ষ থেকেই সম্প্রতি ইতিবাচক সারা পাওয়া গিয়েছিল। কোরীয় যুদ্ধ সমাপ্তির প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াও এই প্রস্তাবকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছিল৷