আবারো ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
05 মে 2021, 02:37 দুপুর
•
813 বার পঠিত
ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। গত কিছুদিনের মধ্যে এই নিয়ে মার্কিন এ ঘাঁটিতে তিনবার হামলা হলো।
ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আইন আল আসাদ ঘাঁটিতে দুটি রকেট আঘাত হেনেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। অবশ্য, ইরাকি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয় নি।
এর আগে ইরাকের আল-আহাদ টেলিভিশন চ্যানেল জানিয়েছেন, আল বালাদ বিমানঘাঁটিতে ছয়টি রকেট আঘাত হানে। এর আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের নিয়ন্ত্রণে থাকা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা হয়।
এ সমস্ত হামলা খুব কাছাকাছি সময়ে হয়েছে তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায়িত্ব স্বীকার করেনি। অবশ্য, এ ধরনের হামলার জন্য সাধারণত ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোকে দায়ী করা হয়।