৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু একজনের
মোহাম্মদ খাইরুল আমিন
•
13 ফেব্রুয়ারি 2023, 08:21 রাত
•
287 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এতে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।