শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৫০ জনকে কামড়াল বানর,আতঙ্ক উপজেলাজুড়ে

মোহাম্মদ খাইরুল আমিন • 12 ডিসেম্বর 2022, 04:56 দুপুর • 500 বার পঠিত
৫০ জনকে কামড়াল বানর,আতঙ্ক উপজেলাজুড়ে

মাদারীপুরের কালকিনিতে দুই মাসে বানরের কামড়ে নারী-শিশুসহ মোট ৫০ জন আহত হয়েছেন। জানা যায় আজ সোমবার সকালেও শিক্ষার্থীসহ তিনজনকে কামড়ে গুরুতর আহত করেছে বানর। এতে আতঙ্ক দেখা দিয়েছে উপজেলাজুড়ে।

মাদারীপুরের চরমুগরিয়া থেকে খাবার সন্ধানে বের হয়ে আসে বানর।  যেখানে যেখানে কালকিনি পৌর শহরের ঝাউতলা, চরঝাউতলা, কৃষ্ণনগর ও পালপারার অলিগলিতে ঢুকে পড়েছে বেশকিছু বানরের দল। তারা প্রতিনিয়ত খাবারের সন্ধানে রাস্তাঘাটে ও হাটবাজারে বের হয়ে পড়ে। খাবার পাওয়ার আশায় বিভিন্ন বাড়িতে গিয়েও হানা দিচ্ছে এসব বানর। এতে বাধা দিলে কেউ সামনে পড়লেই কামড় দেয়। বানরের কামড়ে দুই মাসে ৫০ জন আহত হয়েছেন। তবে এর মধ্যে বেশিরভাগই শিশু।

কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ জানান, খাবারের অভাবে বানরগুলো লোকালয়ে ঢুকে মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদের বনে পাঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, এ বিষয়ে উপজেলা বন বিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।