শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় দেশে আরও ৪ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মার্চ 2022, 08:48 সকাল • 263 বার পঠিত
২৪ ঘণ্টায় দেশে আরও ৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু । এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে। শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৮ শতাংশ।

আগের দিন রোববার করোনায় ৮ জনের মৃত্যু ৫২৯ জনের শনাক্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।