শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় করোনায় ভারতে ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 10:39 দুপুর • 236 বার পঠিত
২৪ ঘণ্টায় করোনায় ভারতে ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে মৃত্যু ও শনাক্তের রেকর্ড তৈরি হচ্ছে।

 গত বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত অর্থ্যাৎ গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে আরও ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯৫ জন। মৃত্যু ও শনাক্তের হিসাবে এখন পর্যন্ত এ সংখ্যা সর্বোচ্চ।

ভারতে সবমিলিয়ে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৭০ জনে। আর মৃত্যু পৌঁছেছে দুই লাখ ২৯ হাজার ৫৭৩ জনে।