২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ২৮, মৃত্যু নেই
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 মে 2022, 07:45 বিকাল
•
228 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে আরো ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। তারা জানিয়েছে, দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জন করোনা রোগী। শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আর কেউ কোভিড-১৯ এ মারা না যাওয়ায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩০ রইল।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯১ জন। এ পর্যন্ত সব মিলে সুস্থ হলেন ১৯ লাখ ২ হাজার ২০৭ জন।
গত একদিনে ৩ হাজার ২৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার
৩৫৬টি নমুনা। এদিনের পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৮৩ শতাংশ। দেশে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ।