শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ নতুন রোগী হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 18 ফেব্রুয়ারি 2023, 07:00 বিকাল • 770 বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ নতুন রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 জানা যায় গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পাঁচ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিন জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরের দুই জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯১ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৩০ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৩৬১ জন।

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০৯ জন এবং ঢাকার বাইরের ৩৩৬ জন।